প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫
নতুন জোটের ঘোষণা দিল এনসিপিা
||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনীতিতে নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।তিনি বলেন, খুব শিগগিরই বিএনপি–জামায়াত জোটের বাইরে আরেকটি নতুন রাজনৈতিক অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই জোট জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে। পাশাপাশি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন,
‘যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি-চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে—তাদের নিয়েই এই জোট।’দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলেও তিনি দাবি করেন।হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,
‘ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তিগুলো জাতীয় পার্টিকে সামনে রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।’
এনসিপির এই ঘোষণা আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা