প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলামা
অনলাইন ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচির অংশ হিসেবে এই ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা