প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: তেহরানে ব্যাপক হামলা, উপসাগরীয় দেশগুলো ক্ষেপণাস্ত্রের মুখো
আন্তর্জাতিক ডেস্ক, গণবার্তা: ||
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত চরম আকার ধারণ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানের লক্ষ্যবস্তুগুলোতে 'ব্যাপক মাত্রায়' হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েল জুড়েও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।যা যা ঘটছে শনিবার সকাল পর্যন্ততেহরানে ব্যাপক হামলা: ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার ভোরে জানিয়েছে, তারা তেহরানের একাধিক লক্ষ্যবস্তুতে বড় মাত্রার হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে জানা গেছে।ইসরায়েলে ক্ষেপণাস্ত্র: ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। জেরুজালেম, দক্ষিণ নেভগেভ এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অংশে হামলার সাইরেন বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় কাজ করছে।লেবাননে হামলা: লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।জর্ডান: দেশটির আকাবা শহরের আকাশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।বাহরাইন: দেশটিতে রাতভর দুইবার ড্রোন/ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়েছে।সৌদি আরব: তারা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছুড়ে দেওয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়াও শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ড্রোনগুলোকেও তারা ভূপাতিত করেছে।দুবাইতে ক্ষেপণাস্ত্র প্রতিহত: দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে 'সামান্য দুর্ঘটনা' ঘটেছে। তবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বড় দুর্ঘটনার খবর তারা অস্বীকার করেছে। ফ্লাইট ট্র্যাকার 'ফ্লাইটরাডার২৪' জানিয়েছে, দুবাই অভিমুখী বেশ কিছু ফ্লাইট বর্তমানে অবতরণ না করে আকাশে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।কুয়েতে নিহত মার্কিন সেনার মরদেহ দেশে ফিরছেযুক্তরাষ্ট্র জানিয়েছে, কুয়েতে ইরানি হামলায় নিহত ৬ মার্কিন সেনার মরদেহ আজ শনিবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে এই শোক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।ট্রাম্পের 'আত্মসমর্পণ' প্রস্তাব প্রত্যাখ্যানইরানি সাংবাদিক ও সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেছেন, ইরানের আত্মসমর্পণ এবং তেহরানের পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখার ব্যাপারে ট্রাম্পের দাবি তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে।আল-জাজিরাকে আসলানি বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে ইরান পরিবর্তনের চেয়ে তাদের ধারাবাহিকতা বজায় রাখার সংকেত দিচ্ছে। তারা বলছে যে প্রধান নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'-এর ওপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই মন্তব্যগুলোকে ইরানি কর্মকর্তারা স্রেফ উপহাস করছেন।"ইসরায়েলের জন্য জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনমার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ১৫১.৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য গোলাবারুদ ও সামরিক সহায়তা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে।পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে, একটি 'জরুরি অবস্থা বিদ্যমান, যার ফলে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রি করা প্রয়োজন'। এই জরুরি প্যাকেজের মধ্যে বিএলইউ-১১০এ/বি বোমা, সেইসঙ্গে লজিস্টিক ও রক্ষণাবেক্ষণ সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।আন্তর্জাতিক উদ্বেগমধ্যপ্রাচ্যে এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় দেশগুলোতেও হামলা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। বিশেষ করে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা