প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
ইরানের হামলায় ইসরাইলের তেল শোধনাগারে আগুনা
||
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের হাইফা শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। আজ শুক্রবার (২০ মার্চ) ভোররাতে সংঘটিত এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উত্তর ও মধ্য ইসরাইলসহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সাইরেন বাজার পরপরই এই হামলার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না তাও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরাইল। এটি বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র এবং এর একটি অংশ কাতারের উপকূলীয় এলাকায় অবস্থিত।সেই হামলার জবাবে ইরান সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের এই পাল্টা হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশেও আগুন ধরে গেছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস কেন্দ্র হিসেবে পরিচিত।উল্লেখ্য, গত বছর ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়ও হাইফার এই তেল শোধনাগারে হামলা হয়েছিল।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা