প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
চোট পেয়ে লিভারপুল ও মিশর দল থেকে ছিটকে গেলেন সালাহা
স্পোর্টস ডেস্ক ||
গালাতাসারাইয়ের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে মিলেছে জয়, নিজেও পেয়েছেন জালের দেখা; কিন্তু ব্যক্তিগতভাবে ম্যাচটা শেষ পর্যন্ত ভালো কাটেনি মোহামেদ সালাহর। ওই ম্যাচেই পাওয়া চোটে লিভারপুলের আসন্ন ম্যাচের দল থেকে ছিটকে গেছেন মিশরের তারকা। খেলতে পারবেন না দেশের হয়েও।অ্যানফিল্ডে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসারাইকে ৪-০ গোলে হারায় লিভারপুল। শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।সালাহর চোটের বিবরণফিরতি লেগের ম্যাচটিতে সেদিন দলের শেষ গোলটি করেন সালাহ। ৬২তম মিনিটে চমৎকার বাঁকানো শটে বল জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের ফিফটি পূর্ণ করেন তিনি। তবে ওই গোলের ১২ মিনিট পর পেশিতে চোট পেয়ে উঠে যান চলতি মৌসুমে লিভারপুলের হয়ে মোট ১০টি গোল করা সালাহ।ব্রাইটন ম্যাচে নেই সালাহপ্রিমিয়ার লিগে পরের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে খেলবে লিভারপুল। ব্রাইটনের মাঠে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। শুক্রবার সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ আর্না স্লট জানিয়েছেন, আসন্ন ম্যাচে খেলবেন না সালাহ।“আগামীকাল সে খেলবে না। তবে লিভারপুলের জন্য ভালো ব্যাপার হলো, আমরা এরপর আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাব। মিশরের জন্য এটা খারাপ খবর, কারণ সে জাতীয় দলে যোগ দিতে পারবে না।”সালাহর ফেরা প্রসঙ্গে স্লটের মন্তব্য“অতীতে মো (সালাহ) দেখিয়েছে যে, সে অন্যান্য খেলোয়াড়ের চেয়ে দ্রুত সেরে উঠতে পারে। সে নিজের শরীরের ভালো যত্ন নেয়। পূর্বে যেমনটা দেখা গেছে, অন্য খেলোয়াড়দের চেয়ে সে দ্রুত ফিরতে পারে। তবে (ব্রাইটন ম্যাচের) দুই সপ্তাহ পরই আবার আমাদের মাঠে ফিরতে হবে। তাই আশা করি, এই সময়ের মধ্যে সে ফিরতে পারবে।”জাতীয় দলের ম্যাচও মিস করবেনক্লাবের হয়ে সবশেষ ৯ ম্যাচে চারটি করে গোল ও অ্যাসিস্ট করা সালাহ লিভারপুল থেকে বার্সেলোনায় যাওয়ার কথা ছিল, যেখানে প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখি হবে মিশর। ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল কাতারে; কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা বার্সেলোনায় সরিয়ে নেওয়ার কথা বৃহস্পতিবার জানায় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে সালাহ চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারবেন না।চলতি মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা সালাহর এই চোট দল ও ভক্তদের জন্য বড় ধাক্কা। দ্রুত সেরে উঠে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা