প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
ডিজেল-পেট্রোলের দাম বাড়ল: প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকাা
নিজস্ব প্রতিবেদক ||
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন মূল্য আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। আগের দাম ছিল ১০০ টাকা। অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটেই এই দাম সমন্বয় করা হয়েছে। তবে এতে জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন ভোক্তারা।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা