প্রিন্ট এর তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে খেলাফত মজলিসা
নিউজ ডেস্ক ||
গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে আগামী শুক্রবার বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। গণসমাবেশে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা।নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, গণসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে কয়েক লাখ লোক জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা