প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকাা
গণবার্তা ডেস্ক : ||
ফিফার পুনঃবিক্রয় সাইটে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ টাকা! এমনই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। এই ফাইনালের জন্য চারটি টিকিটের আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর আসনের জন্য। প্রতিটি টিকিটের দাম ২৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা)।মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রতিটি টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে ফিফা। অর্থাৎ এই টিকিট বিক্রি হলে একটি বড় অংশ যাবে ফিফার পকেটেই।বিশ্বকাপের আনুষ্ঠানিক টিকিটের দামও কম নয়। ২০২২ বিশ্বকাপের তুলনায় এ বছর টিকিটের দাম অন্তত চার গুণ বেশি। ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় ১৩ লাখ টাকা।এই দাম সাধারণ ফুটবলভক্তদের নাগালের বাইরে। ফলে প্রশ্ন উঠেছে, ক্রীড়ার এই মহোৎসব কি শুধু ধনীদের জন্য সীমাবদ্ধ হয়ে যাচ্ছে?
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা