প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ারা
নিউজ ডেস্ক ||
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে ৫ কোটি মানুষ সরাসরি ভোট দিয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) খারিজ করে দিয়েছে। জনগণের সেই রায়ের সামনে বিএনপির আপত্তির কোনো কার্যকারিতা নেই।শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।‘সংস্কার না হলে ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে রাষ্ট্র’মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রতিটি সাংবিধানিক পথই হলো সংস্কারের মূল কাঠামো। এগুলো সংস্কার না করা হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে।তিনি অভিযোগ করেন, ‘আপনারা সেখানে “না” বলেছেন। অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন—আমরা মেনে নেব।’‘গণভোটের পুরো রায় মানতে হবে’জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘গণভোটের ব্যালটে যে চারটি প্রশ্ন ছিল, সেখানেও নোট অব ডিসেন্টের কোনো সুযোগ নেই। এর অর্থ হলো গণভোটের পুরো রায় আপনাকে মানতেই হবে।’তিনি প্রশ্ন তোলেন, ‘তবে কেন জুলাইয়ের আহত ও শহীদরা দেড় বছর পর চোখের পানি ফেলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন?’সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিমিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাব মেনে নিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন।’তিনি বলেন, ‘তাহলেই শহীদদের রক্তের আকাঙ্ক্ষা ও আত্মদান সফল হবে। তা না হলে আবার যদি রক্ত আন্দোলনের দিকে শহীদদের ঠেলে দেন, জাতির কাছে আপনাদের নির্মম পরিণতি বরণ করতে হবে।’‘আন্দোলন চলবে, যতক্ষণ না রক্তের মূল্য পাওয়া যায়’জামায়াত নেতা ৫ আগস্টের বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল বৈঠক—দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। জুলাইয়ে রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা