প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে ৬০ বছর ইমামতি করে অবসরে মাওলানা কামাল উদ্দিন, এলাকাবাসীর সংবর্ধনাা
নিউজ ডেস্ক ||
চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০ বছর ইমামতি করার পর অবসরে গেলেন মাওলানা খোন্দকার কামাল উদ্দিন। উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের পশ্চিম পোলমোগরা জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন তিনি। সোমবার বাদ আছর অবসরে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে তাকে সম্মান জানিয়েছে এলাকার জনসাধারণ ও মুসল্লিরা। সেই সঙ্গে এক লাখ নগদ টাকা সম্মাননা ও ক্রেস্ট ইমামের হাতে তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য জিয়াউর রহমান জিয়া, এনামুল হক ভূঁইয়া, সৈয়দ আহমদ লাতু, ফখরউদ্দিন খন্দকার, সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সহ সেক্রেটারি মনিরুল ইসলাম আজমির, আলতাব উদ্দিন সবুজ, শোভন, নাজমুল হাসান, কোষাধ্যক্ষ সোলেমান, নুরুল ইসলাম ভুঁইয়া, মনজুরুল ইসলাম, দিদারুল আলম, সৈয়দ আহমদ, পেশ ইমাম জাকির হোসেন প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে ইমাম সাহেবের দীর্ঘ নেক হায়াত কামনা, সুস্থ সুন্দর জীবন যাপনে দোয়া এবং ভুল-ত্রুটির জন্য হুজুরের কাছে ক্ষমা চাওয়া হয়। এলাকাবাসীর সঙ্গে প্রবাসীদের একটি বড় অংশ অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে। দীর্ঘ ছয় দশক মসজিদে ইমামতি করার পর অবসরে যাওয়া এই ধর্মীয় নেতাকে নিয়ে এলাকায় শোক ও কৃতজ্ঞতার মিশ্রিত আবহ তৈরি হয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা