প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য নয়্যার, জার্মানির ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণাা
স্পোর্টস ডেস্ক ||
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি ফুটবল দল। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক হলো গোলকিপার ম্যানুয়েল নয়্যারের প্রত্যাবর্তন। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু তাকে শুধু দলে ফেরানোই হয়নি, বরং প্রধান কোচ জুলিয়ান নাগলসমান তাকে দলের এক নম্বর গোলকিপার হিসেবেও ঘোষণা দিয়েছেন।নয়্যারের ফেরাবৃহস্পতিবার (২১ মে) ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন নাগলসমান। নয়্যার গত মাসেও জানিয়েছিলেন, জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কিন্তু মত বদলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে এনেছেন দলের কোচ। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে শুধু নয়্যারই থাকছেন এবারের আসরে।অধিনায়ক ও অন্যান্য তারকাআসন্ন বিশ্বকাপে জার্মানির আর্মব্যান্ড পরবেন জোশুয়া কিমিখ। সমালোচনা সত্ত্বেও উইঙ্গার লেরয় সানেকেও দলে ডাকা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এছাড়া আছেন ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস ও মালিক থিয়াও।পূর্ণাঙ্গ স্কোয়াডগোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।নয়্যারের প্রত্যাবর্তন জার্মান শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ৪০ বছর বয়সেও তাঁর অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। কিমিখের নেতৃত্বে এবং মুসিয়ালা, ভার্টজ ও সানের মতো তারকাদের নিয়ে জার্মানি বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে। ২০১৪ সালের চ্যাম্পিয়নরা এখন আবার শিরোপার আশায়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা