প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
বিজিবির কড়া আপত্তি ও কঠোর অবস্থানের মুখে বিএসএফকে খুঁটি সরিয়ে পিচু হটলোা
নিজস্ব প্রতিবেদক ||
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া আপত্তি ও কঠোর অবস্থানের কারণে সেই খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিজিবির রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।ঘটনার বিবরণস্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখায় নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় জনগণ ও বিজিবির নজরে আসলে তাৎক্ষণিকভাবে বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা তীব্র আপত্তি জানায় এবং ঘটনাস্থলে অবস্থান নেন।বিজিবির কঠোর অবস্থানজানা যায়, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়। বিজিবির অনড় ও কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম থেকে সরে যেতে বাধ্য হয় এবং স্থাপিত খুঁটি দ্রুত অপসারণ করে নেয়।বিজিবি অধিনায়কের বক্তব্যরংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, ‘আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে এবং কড়া প্রতিবাদের কারণে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।’বিজিবির কঠোর অবস্থান ও দ্রুত পদক্ষেপের ফলে সীমান্ত আইন লঙ্ঘনের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা বাড়াতে পারে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দৃঢ়তা ও অনড় অবস্থান দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা