প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
রোহিঙ্গা নারীর মানবিক আশ্রয়ের অপব্যবহার: বাড়ির শিশুকে অপহরণ, উদ্ধার ৪ দিন পরা
নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজারে কারাবন্দী স্বামীকে দেখতে এসে অসহায়ত্ব দেখিয়ে কারাগারের পাশে শ্রমজীবী পরিবারে আশ্রয় নেন এক রোহিঙ্গা নারী। ভাত খেয়ে বিশ্রাম নেন, দুদিন পর স্বামী জেল থেকে বের হবে বলে রাত-দিন মিলে অবস্থানের পর নিজের জন্য পান কিনতে যাবার কথা বলে বাড়ির চার বছর বয়সী শিশুকে কৌশলে অপহরণ করেন তিনি।তবে পুলিশি তৎপরতার মুখে রংবাহার নামের রোহিঙ্গা ওই নারীর শেষ রক্ষা হয়নি। শুক্রবার (৫ জুন) নিয়ে যাওয়ার চারদিন পর অপহৃত শিশুটিকে রোববার (৭ জুন) সন্ধ্যার পর মহেশখালীর দেবাঙ্গাপাহাড় এলাকার পাহাড়তলী থেকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত রংবাহারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রংবাহার উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।কীভাবে ঘটেপুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গত বুধবার (৩ জুন) কক্সবাজার কারাগারে বন্দি স্বামীকে দেখতে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসেন রংবাহার। দুপুরের দিকে কারাগারের দেয়ালের বাইরে চলাচলের পথের পাশে বসে থাকেন তিনি। এ সময় পথ দিয়ে যাওয়ার সময় স্থানীয় সাদ্দাম হোসেন নামে একজনকে তিনি নিজের অসহায়ত্ব ও ক্ষুধার কথা বলেন। এতে দরিদ্র সাদ্দাম তার বউ সুমিকে কল করে রংবাহারকে নিয়ে যেতে বলেন। সুমি তাকে নিয়ে গিয়ে আপ্যায়ন করান। ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন রংবাহার।সন্ধ্যায় রাতযাপনের জন্য আশ্রয় প্রার্থনা করলে কারাগারসংলগ্ন এলাকার বাসিন্দা সাদ্দাম ও স্ত্রী সুমি তাকে মানবিক আশ্রয় দেন। পরিবারটির অভিযোগ, আশ্রয় নেওয়ার সময় নিজের প্রকৃত পরিচয় গোপন করেছিলেন রংবাহার।আশ্রয় থেকে অপহরণবাসায় দুদিন থাকাকালে তিনি স্বাভাবিক আচরণ করলেও পরবর্তীতে সিনেমার কাহিনির মতো ঘটনার মোড় ঘুরে যায়। পরিবারের দাবি, আশ্রয় নেওয়ার দুদিন পর নিজের জন্য পান কেনা ও নাস্তা কিনে দেওয়ার কথা বলে ৫ জুন সাদ্দামের চার বছরের শিশুকে সঙ্গে নিয়ে বের হন রংবাহার। এরপর শিশুকে নিয়ে দীর্ঘ সময় না ফেরায় তার সঙ্গে যোগাযোগ করা হলে রংবাহার জানায়, গাড়িতে উঠেছে এবং বাচ্চাটি কান্না করছিল। বাসায় না এসে কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলে সে বলে, ‘তোমার বাচ্চা পেতে হলে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।’মুক্তিপণ দেওয়ার পরও ফেরত দেয়নিপরিবারের অসচ্ছলতা ও তাকে মানবিকতা দেখানোর বিষয়টি উল্লেখ করলে রংবাহার বলেন, ‘এত কথা শুনতে চাই না—টাকা না পেলে শিশুটিকে মেরে ফেলা হবে।’ একপর্যায়ে তিন কিস্তিতে অপহরণকারীদের দেওয়া নম্বরে ৫০ হাজার টাকা পরিশোধও করা হয়। কিন্তু শিশুটিকে ফেরত দেয়নি তারা।শিশুটির মা সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মানবিক কারণে আমরা ওই নারীকে আশ্রয় দিয়েছিলাম। পরে বুঝতে পেরেছি, সে পরিকল্পিতভাবেই আমাদের বাসায় অবস্থান নিয়েছিল। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র থাকতে পারে বলে আমাদের সন্দেহ। মানবতা দেখাতে গিয়ে জনমের শিক্ষা হয়েছে। কেউ ভুল করে অপরিচিত কাউকে বাসায় ঠাঁই দেবেন না, শিশু সন্তানদের কারো সঙ্গে দেবেন না।’পুলিশি অভিযানে উদ্ধারঘটনার পর বিষয়টি কক্সবাজার সদর মডেল থানায় জানানো হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে মহেশখালীর দেবাঙ্গাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে রংবাহার নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে বলেন, কলাতলীর গইয়ুমতলী ভাঙারমোড় এলাকার এখলাস নামের এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে নিয়ে গিয়েছিলেন। তবে সাংবাদিকরা মোবাইলে যোগাযোগ করলে ওই ব্যক্তি অপহরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।পুলিশের বক্তব্যকক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা