প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
আওয়ামী ও গণতন্ত্র কখনোই এক সঙ্গে যায় না: মির্জা ফকরুলা
নিউজ ডেস্ক ||
আওয়ামী ও গণতন্ত্র কখনোই এক সঙ্গে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, এটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যা সবাইকে ধারণ করে। তিনি আরও বলেন, বিএনপি সরকার যতবার সরকারে এসেছে, সে সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। এসময় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিকদের চাকরিচ্যুত করছেন, যা দুঃখজনক। তিনি বলেন, সাংবাদিকরা যখন সরকারের সমালোচনা করেন, আমরা তা সহ্য করি। কিন্তু কেউ যদি মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে, সেটি আমরা মেনে নিতে পারি না।স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে। সবাই মিলে এসব অপপ্রচার রুখে দিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্ত সংবাদমাধ্যম ছাড়া কোনো গণতন্ত্রই সফল হতে পারে না। আমরা সে পথেই এগিয়ে যেতে চাই। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিতসহ সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয় তুলে ধরেন আলোচকরা। তারা সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও আর্থিক সুরক্ষার বিষয়ে সরকারের কাছে দাবি জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা একটি মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যম চাই, তবে সেটি যেন দায়িত্বশীল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের কল্যাণে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক নেতারা সরকারের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপেরও তাগিদ দিয়েছেন। সাংবাদিক ইউনিয়নের নেতারা বলেন, শুধু মুখে বললেই হবে না, আইন ও নীতিমালায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধ করতে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, আমরা সরকারের এই ইতিবাচক মনোভাবকে স্বাগত জানাই। কিন্তু সাগর-রুনি হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। সাংবাদিকদের বেতন কাঠামো যুক্তিসংগত করতে হবে। উল্লেখ্য, বিএনপি সরকার গত বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে কয়েকটি দৈনিক ও টেলিভিশন চ্যানেল পুনরায় চালু হয়েছে। তবে এখনও অনেক গণমাধ্যম বন্ধ রয়েছে বলে জানান সাংবাদিক নেতারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা