প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ‘ফরাসি বংশোদ্ভূত’ ছয় ফুটবলারের মরক্কোা
স্পোর্টস ডেস্ক, গণবার্তা: ||
৪৮ দল নিয়ে শুরু। বিশ্বকাপে এখন টিকে আছে কেবল ৮টি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।এই ম্যাচে নিজেদের জন্মভূমির বিপক্ষেই খেলতে যাচ্ছেন মরক্কোর ছয় ফুটবলার। মরক্কোর ২৬ সদস্যের দলে আছেন ফ্রান্সে জন্ম নেওয়া ছয় ফুটবলার—রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি। এদের সবার পারিবারিক শিকড় মরক্কোতে। আগের প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তান হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কো—দুই দেশের হয়েই খেলার সুযোগ ছিল তাদের।এই ছয় ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার এ বছরের শুরুতেও ফ্রান্সের অনূর্ধ্ব–২১ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে তিনি জাতীয় দল হিসেবে মরক্কোকে বেছে নেন।দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে টানার কাজটি কয়েক বছর ধরেই করছে মরক্কো। এবারের আগেও ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলারদের মধ্যে সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া ও মুস্তাফা হাজ্জিরা মরক্কোর জার্সিতে খেলেছেন।ফ্রান্সের মাটিতে জন্ম নেওয়া এই ফুটবলাররা নিজেদের শিকড়ের দেশের হয়ে খেলতে পেরে আবেগাপ্লুত বলে জানিয়েছেন দলীয় সূত্র। অন্যদিকে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, এই খেলোয়াড়দের সম্পর্কে তিনি ভালোভাবে জানেন এবং তাদের সামলানোর জন্য প্রস্তুত তার দল। মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি বলেছেন, 'এটি শুধু ফুটবল ম্যাচ নয়, এটি একটি আবেগের লড়াই।'
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা