প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
আবারও দুর্দান্ত প্রত্যাবর্তন আর্জেন্টিনার, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে তারাা
স্পোর্টস ডেস্ক, গণবার্তাঃ ||
ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার শিরোপার লড়াইয়ে নামছে লিওনেল স্কালোনির শিষ্যরা।ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথমার্ধে দুই দল শারীরিকভাবে ছিল আক্রমণাত্মক। মোট ১৯টি ফাউল হয়, যার মধ্যে আর্জেন্টিনার ১২টি ও ইংল্যান্ডের ৭টি। তবে কোনো দলই অন টার্গেট শট নিতে পারেনি, ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।বিরতির পর ৫৫ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে এগিয়ে যান অ্যান্থনি গর্ডন। এই গোলের পর আর্জেন্টিনা চাপ বাড়াতে থাকে, কিন্তু ইংলিশ রক্ষণ ভাঙতে পারছিল না।ম্যাচ যখন যোগ করা সময়ে, তখন নাটকীয় মোড় নেয় পুরো খেলার। ৯০+২ মিনিটে মেসির ক্রসে দারুণ হেডে আর্জেন্টিনাকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। ৯০+৪ মিনিটে আবারও মেসি জাদু দেখান। ইংলিশ বক্সে মেসির বাড়ানো বল থেকে গোল করে দলকে জয় এনে দেন লাওতারো মার্টিনেজ। এই নিয়ে বিশ্বকাপে মেসির ৯ম অ্যাসিস্ট, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ফাইনালে স্পেনের বিপক্ষে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ২০২২ সালের পর আবারও ফাইনালে স্কালোনির শিষ্যরা। অন্যদিকে, শেষ মুহূর্তে হার মেনে নিতে পারছে না ইংলিশরা। বারবার শেষপর্বে গিয়ে থমকে দাঁড়ানোর অভিশাপ যেন কাটাচ্ছে না তাদের।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা