প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৫ কোটি ডলারা
স্পোর্টস ডেস্ক, গণবার্তাঃ ||
৪৮ দল নিয়ে আয়োজিত ফিফার সবচেয়ে বড় বিশ্বকাপের শিরোপা গেছে স্পেনের ঘরে। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। বিশ্বকাপ থেকে কাড়িকাড়ি টাকা কামিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলো।আসর শুরুর আগেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দেয় ফিফা। প্রাইজমানি বাড়ানো হয়েছিল ১৫ শতাংশ। সদ্যসমাপ্ত আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (১২৩.১২ টাকা হারে)।আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে মোট ৫ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৬১৫ কোটি টাকা। রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার যা প্রায় ৪০৬ কোটি টাকা। ২ কোটি ৯০ লাখ ডলার তথা প্রায় ৩৫৭ কোটি টাকা যাচ্ছে তৃতীয় হওয়া ইংল্যান্ডের পকেটে। চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ৩৩২ কোটি টাকা।কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়ে বাদ পড়া ৪ দল পাবে ২৩৩ কোটি টাকা করে। শেষ ষোলোতে বাদ পড়া আটটি দল পাবে ১৮৪ কোটি টাকা করে। ১৩৫ কোটি টাকা পাবে শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল। সান্ত্বনা পুরস্কার রয়েছে বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলে বিদায় নেওয়া দলগুলোর জন্যও। এ পর্বের প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা।ফিফা ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের জন্যও নগদ অর্থের ব্যবস্থা রেখেছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) ৩ লাখ ডলার, সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) ২ লাখ ডলার এবং সেরা গোলরক্ষক ১ লাখ ডলার পাবেন। স্পেনের এই বিশ্বকাপ জয় শুধু ঐতিহাসিকই নয়, আর্থিকভাবেও দলটিকে সমৃদ্ধ করেছে। প্রাইজমানির এই অর্থ দেশের ফুটবল উন্নয়নে ব্যয় করবে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা