প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ইরবিলে যুক্তরাষ্ট্রের ‘প্রায় সব’ সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানেরা
বিশ্ব প্রতিবেদন, গণবার্তা: ||
ইরাকের ইরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সবই ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।আকরেমিনিয়া আরও দাবি করেন, ইরান বর্তমানে আরাশ-২-এর চেয়েও উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে এসব ঘাঁটির অনেকগুলোই তাদের কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে।তিনি আরও বলেন, যতদিন যুক্তরাষ্ট্র বুঝতে না পারবে যে সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততদিন ইরান তার সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।ইরানের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ইরবিলে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘদিনের এবং এই অঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত মাঝে মধ্যেই ঘটে থাকে। ইরানের কর্মকর্তাদের এই বক্তব্য ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা