প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
খুলনায় ছাত্রশিবিরের ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’া
গণবার্তা প্রতিবেদনঃ ||
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ‘জুলাই রিবর্ণ ম্যারাথন’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সোনাডাঙ্গা উত্তর সাংগঠনিক থানা শাখা।শুক্রবার নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এই ম্যারাথন নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। সোনাডাঙ্গা থানা (উত্তর) সভাপতি আব্দুল্লাহ মুয়াজের সভাপতিত্বে এবং শাখার সেক্রেটারি রাকিব হাসানের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও সোনাডাঙ্গা অঞ্চল পরিচালক আব্দুর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে রাকিব হাসান বলেন, 'জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলার দিশা দেখিয়েছে। ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাইয়ে শত শত মানুষ রক্ত দিয়েছে। সেই আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। তবেই জুলাই শহীদদের আত্মত্যাগ প্রকৃত অর্থ খুঁজে পাবে।'তিনি আরও বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই চিরজীবী হবে, ইনশাআল্লাহ।'আয়োজকরা জানান, ম্যারাথনে সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা তুলে ধরে কর্মসূচিতে অংশ নেন।অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা