প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
সালাহকে পেতে ট্রাবজোনস্পোরের অবিশ্বাস্য প্রস্তাবা
স্পোর্টস ডেস্ক, গণবার্তাঃ ||
তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দেবেন মোহাম্মদ সালাহ—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে হঠাৎ আলোচনায় উঠে এসেছে টার্কিশ সুপার লিগের আরেক ক্লাব ট্রাবজোনস্পোরের নাম। সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছে ক্লাবটি।দলবদল বিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর। তারা অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে। সাবেক লিভারপুল তারকার উপদেষ্টার সঙ্গে আলাপ শেষ করেছে। দুই বছরের চুক্তিতে বার্ষিক ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।জানা গেছে, পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সালাহ। আপাতত একটি ব্যাপার নিয়ে সমঝোতা বাকি—সালাহর জার্সি বিক্রির শেয়ার। খেলোয়াড়ের পক্ষে ২০ থেকে ২৫ শতাংশই যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।সালাহকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে না ট্রাবজোনস্পোরকে। প্রায় এক বছরের মতো চুক্তির মেয়াদ থাকলেও লিভারপুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি। গত ১ জুলাই থেকে ক্লাববিহীন সালাহ।এর আগে বেসিকতাস জানিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের চুক্তি। আরেক মৌসুমে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। এছাড়া তার জন্য বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল। কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল এবং আরও ৭০ লাখ ইউরো বেশি দিতে যাচ্ছে তারা।সালাহর এজেন্ট এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে তুর্কি সংবাদমাধ্যমের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই ট্রান্সফার চূড়ান্ত হতে পারে। সালাহ যদি ট্রাবজোনস্পোরে যোগ দেন, তাহলে এটি তুর্কি ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ট্রান্সফার হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা