ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬
গণবার্তা

ধর্ষণ নির্যাতনের মামলায় হিরো আলম কারাগারে

ধর্ষণ নির্যাতনের মামলায় হিরো আলম কারাগারে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে বিকেলে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের ৬ মে বাদী আদালতে মামলা দায়ের করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি ২০২৬ অভিযোগপত্র দাখিল করা হয়। এতে হিরো আলমকে অভিযুক্ত করা হয়, তবে অপর পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, হিরো আলম আত্মগোপনে ছিলেন। গতকাল দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তার গাড়ির পিছু নেয় এবং শাজাহানপুর থানার সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারের আগে হিরো আলম দাবি করেছিলেন, মামলা ভুয়া এবং তিনি নির্বাচনের পর আদালতে যাবেন। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও ভোট দিতে যাবেন, কারণ ভোট দেওয়া তার নাগরিক অধিকার।

এদিকে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থেকে জানিয়েছেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন এবং এবার জামায়াত অথবা এনসিপির মনোনয়ন চাইবেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ০৩ জুন ২০২৬


ধর্ষণ নির্যাতনের মামলায় হিরো আলম কারাগারে

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ধর্ষণ ও নির্যাতনের মামলায় কারাগারে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।পরে বিকেলে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার এজাহার থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।২০২৫ সালের ৬ মে বাদী আদালতে মামলা দায়ের করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি ২০২৬ অভিযোগপত্র দাখিল করা হয়। এতে হিরো আলমকে অভিযুক্ত করা হয়, তবে অপর পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়।বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, হিরো আলম আত্মগোপনে ছিলেন। গতকাল দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িতে ঢাকায় পালিয়ে যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তার গাড়ির পিছু নেয় এবং শাজাহানপুর থানার সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাকে আটক করে।গ্রেপ্তারের আগে হিরো আলম দাবি করেছিলেন, মামলা ভুয়া এবং তিনি নির্বাচনের পর আদালতে যাবেন। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও ভোট দিতে যাবেন, কারণ ভোট দেওয়া তার নাগরিক অধিকার।এদিকে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থেকে জানিয়েছেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন এবং এবার জামায়াত অথবা এনসিপির মনোনয়ন চাইবেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা