গণবার্তা

নবীন পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ: পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ আদালতের

নবীন পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ: পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ আদালতের

 রাজধানীর মগবাজারে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানার ওসিকে শোকজ করা হয়েছে এবং দোকানটি দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি বিচারকের নজরে আসে। মগবাজারের এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে; তিন দিনের মধ্যে ব্যাখ্যা তলব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য করে। ঘটনার সময় কয়েকজনকে আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পুলিশের পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক। আদালত জানতে চেয়েছেন, কেন এ ধরনের ভূমিকা আইনবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে বিবেচিত হবে না।

হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বন্ধ করে দেওয়া ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। তিনি অভিযোগ করেছিলেন, সিন্ডিকেট ও পুলিশের সহযোগিতায় তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের এই আদেশের ফলে প্রতিষ্ঠানটির পুনরায় কার্যক্রম চালুর পথ উন্মোচিত হলো।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


নবীন পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ: পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ আদালতের

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
 রাজধানীর মগবাজারে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানার ওসিকে শোকজ করা হয়েছে এবং দোকানটি দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি বিচারকের নজরে আসে। মগবাজারের এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে; তিন দিনের মধ্যে ব্যাখ্যা তলব করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দিতে বাধ্য করে। ঘটনার সময় কয়েকজনকে আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এ বিষয়ে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পুলিশের পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক। আদালত জানতে চেয়েছেন, কেন এ ধরনের ভূমিকা আইনবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে বিবেচিত হবে না।হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বন্ধ করে দেওয়া ‘নবীন’ ব্র্যান্ডের দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।এর আগে কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। তিনি অভিযোগ করেছিলেন, সিন্ডিকেট ও পুলিশের সহযোগিতায় তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের এই আদেশের ফলে প্রতিষ্ঠানটির পুনরায় কার্যক্রম চালুর পথ উন্মোচিত হলো।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা