ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
গণবার্তা

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৪ জন নিহত, আহত ২

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৪ জন নিহত, আহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। তাদের সম্পর্ক বাবা-মা ও সন্তান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হলেও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৪ জন নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন জানান, ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। তাদের সম্পর্ক বাবা-মা ও সন্তান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হলেও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা