গণবার্তা

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

রাজধানীর তেজগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত হযরত আলীর ছেলে।

দুর্ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হন। পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ইমনের দুলাভাই সাদ্দাম হোসেন জানান, রাতে মামার মোটরসাইকেল নিয়ে ইমন ও ফারুক ঘুরতে বের হয়েছিলেন। পরে তারা খবর পান দুর্ঘটনার পর ইমনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা ইমনের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
রাজধানীর তেজগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত হযরত আলীর ছেলে।দুর্ঘটনায় ইমনের বন্ধু ওমর ফারুক (২০) আহত হন। পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।ইমনের দুলাভাই সাদ্দাম হোসেন জানান, রাতে মামার মোটরসাইকেল নিয়ে ইমন ও ফারুক ঘুরতে বের হয়েছিলেন। পরে তারা খবর পান দুর্ঘটনার পর ইমনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা ইমনের মরদেহ দেখতে পান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা