গণবার্তা

বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন যাত্রী।

রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়েছিল হেরিটেজ স্লিপার কোচ নামের একটি বাস। চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে একজনের নাম মোশাররফ হোসেন বাবু (৫৭)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। ঘটনায় জড়িত বাস ও ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন যাত্রী।রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়েছিল হেরিটেজ স্লিপার কোচ নামের একটি বাস। চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হন।নিহতদের মধ্যে একজনের নাম মোশাররফ হোসেন বাবু (৫৭)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। ঘটনায় জড়িত বাস ও ট্রাক থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা