গণবার্তা

উৎক্ষেপণের অপেক্ষায় আর্টেমিস ২

৫৩ বছর পর আবার মানুষ যাচ্ছে চাঁদে, উৎক্ষেপণের অপেক্ষায় আর্টেমিস ২

৫৩ বছর পর আবার মানুষ যাচ্ছে চাঁদে, উৎক্ষেপণের অপেক্ষায় আর্টেমিস ২

প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় পর আবারও মানুষের পদচারণার প্রস্তুতিতে উত্তেজনায় প্রহর গুনছে মহাকাশ গবেষণার বিশ্ব। দীর্ঘ ৫৩ বছর পর মানুষকে নিয়ে চাঁদের পথে রওনা দিতে যাচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এখন চলছে ঐতিহাসিক এক মুহূর্তের কাউন্টডাউন। সবকিছু ঠিক থাকলে আর্টেমিস ২ মিশনই হবে সেই যাত্রা, যা মানুষের চাঁদে ফিরে যাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করবে।

কেনেডি স্পেস সেন্টারের প্যাড ৩৯বি-তে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেট আর্টেমিস ২ উৎক্ষেপণের জন্য প্রস্তুত। লঞ্চ কন্ট্রোল সেন্টারে প্রকৌশলীরা রকেটের হার্ডওয়্যার পরীক্ষা এবং জ্বালানি ভরার প্রস্তুতি নিচ্ছেন। রকেট উৎক্ষেপণের সময় যে প্রচণ্ড শব্দ, কম্পন ও তাপ সৃষ্টি হয়, তা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎক্ষেপণ প্ল্যাটফর্মে রাখা হয়েছে বিশাল পানির ট্যাংক, যেখান থেকে হাজার হাজার গ্যালন পানি ছিটিয়ে দেওয়া হবে। এই পানি শব্দের তীব্রতা কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবহাওয়া পরিস্থিতিও এখন পর্যন্ত মিশনের জন্য আশাব্যঞ্জক। সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে, উৎক্ষেপণের দিন প্রায় ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে অনুকূল আবহাওয়ার। যদি আবহাওয়া সহায়ক থাকে এবং প্রযুক্তিগত কোনো জটিলতা না দেখা দেয়, তবে নির্ধারিত সময়েই শুরু হবে এই বহু প্রতীক্ষিত মহাকাশযাত্রা।

১০ দিনের অভিযান, চাঁদ পাক্কা ঘুরে ফিরবে পৃথিবীতে

আর্টেমিস ২ মিশন ৪ এপ্রিল উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে। চারজন নভোচারীকে নিয়ে চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরিয়ে আসবে রকেটটি। এবার চাঁদের মাটিতে অবতরণ করবেন না তারা। বরং ১০ দিনের এই সফরে চাঁদের চারপাশে ঘুরে করে পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। ভবিষ্যতে আর্টিমিস মিশনের মাধ্যমেই চাঁদে পা রাখার আগে পরীক্ষামূলকভাবে এই যাত্রা করা হচ্ছে।

এই অভিযানে নভোচারীদের নিয়ে উড়াল দেবে শক্তিশালী স্পেস লাউন্স সিস্টেম রকেট এবং অত্যাধুনিক ওরিওন স্পেসক্রাফট। এটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী রকেট। এই পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে ভবিষ্যতের আরও বড় মিশনের পথ তৈরি হবে। বিশেষ করে পরিকল্পিত আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে আবারও মানুষের চাঁদের মাটিতে অবতরণের লক্ষ্য রয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই কর্মসূচি সফল হলে চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি তৈরির পথও উন্মুক্ত হবে।

সারা বিশ্ব দেখবে লাইভ

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেন এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্ত প্রত্যক্ষ করতে পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা করেছে নাসা। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে এই উৎক্ষেপণ। ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মানুষ লাইভ দেখতে পারবেন মানুষের চাঁদের পথে যাত্রার এই ঐতিহাসিক দৃশ্য। ইতিমধ্যে ৩১ মার্চ ফটোগ্রাফাররা প্যাড ৩৯বি-এর ভেতরে রিমোট ক্যামেরা স্থাপন করেছে।

মানব ইতিহাসের পরবর্তী অধ্যায়

মানুষসহ শেষবার চাঁদের পথে মহাকাশযান গিয়েছিল ১৯৭২ সালে, অ্যাপোলো ১৭ মিশনের মাধ্যমে। সেই ঐতিহাসিক অভিযানের পর প্রায় পাঁচ দশক কেটে গেছে। এবার নতুন প্রজন্মের প্রযুক্তি, শক্তিশালী রকেট এবং আধুনিক মহাকাশযান নিয়ে শুরু হচ্ছে আবারও চাঁদ অভিযানের প্রস্তুতি। আর্টেমিস কর্মসূচির মূল লক্ষ্যই হলো ভবিষ্যতে আবার মানুষের পা রাখা চাঁদের মাটিতে এবং সেখান থেকে আরও দূর মহাকাশ অভিযানের পথ তৈরি করা।

বিজ্ঞানীরা মনে করেন, চাঁদকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে আরও দূরে বিশেষ করে মঙ্গল গ্রহে মানব অভিযান পরিচালনা করা সহজ হবে। তাই এই মিশনকে অনেকেই মানব মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা বলেও মনে করছেন। এখন অপেক্ষা শুধু ৪ এপ্রিলের, যখন ইতিহাস আবারও লেখা হবে।

বিষয় : মহাকাশ নাসা চন্দ্রাভিযান আর্টেমিস ২ কেনেডি স্পেস সেন্টার

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


৫৩ বছর পর আবার মানুষ যাচ্ছে চাঁদে, উৎক্ষেপণের অপেক্ষায় আর্টেমিস ২

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image
প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় পর আবারও মানুষের পদচারণার প্রস্তুতিতে উত্তেজনায় প্রহর গুনছে মহাকাশ গবেষণার বিশ্ব। দীর্ঘ ৫৩ বছর পর মানুষকে নিয়ে চাঁদের পথে রওনা দিতে যাচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এখন চলছে ঐতিহাসিক এক মুহূর্তের কাউন্টডাউন। সবকিছু ঠিক থাকলে আর্টেমিস ২ মিশনই হবে সেই যাত্রা, যা মানুষের চাঁদে ফিরে যাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করবে।কেনেডি স্পেস সেন্টারের প্যাড ৩৯বি-তে নাসার স্পেস লঞ্চ সিস্টেম রকেট আর্টেমিস ২ উৎক্ষেপণের জন্য প্রস্তুত। লঞ্চ কন্ট্রোল সেন্টারে প্রকৌশলীরা রকেটের হার্ডওয়্যার পরীক্ষা এবং জ্বালানি ভরার প্রস্তুতি নিচ্ছেন। রকেট উৎক্ষেপণের সময় যে প্রচণ্ড শব্দ, কম্পন ও তাপ সৃষ্টি হয়, তা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎক্ষেপণ প্ল্যাটফর্মে রাখা হয়েছে বিশাল পানির ট্যাংক, যেখান থেকে হাজার হাজার গ্যালন পানি ছিটিয়ে দেওয়া হবে। এই পানি শব্দের তীব্রতা কমানো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আবহাওয়া পরিস্থিতিও এখন পর্যন্ত মিশনের জন্য আশাব্যঞ্জক। সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে, উৎক্ষেপণের দিন প্রায় ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে অনুকূল আবহাওয়ার। যদি আবহাওয়া সহায়ক থাকে এবং প্রযুক্তিগত কোনো জটিলতা না দেখা দেয়, তবে নির্ধারিত সময়েই শুরু হবে এই বহু প্রতীক্ষিত মহাকাশযাত্রা।১০ দিনের অভিযান, চাঁদ পাক্কা ঘুরে ফিরবে পৃথিবীতেআর্টেমিস ২ মিশন ৪ এপ্রিল উৎক্ষেপণের জন্য নির্ধারিত রয়েছে। চারজন নভোচারীকে নিয়ে চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরিয়ে আসবে রকেটটি। এবার চাঁদের মাটিতে অবতরণ করবেন না তারা। বরং ১০ দিনের এই সফরে চাঁদের চারপাশে ঘুরে করে পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। ভবিষ্যতে আর্টিমিস মিশনের মাধ্যমেই চাঁদে পা রাখার আগে পরীক্ষামূলকভাবে এই যাত্রা করা হচ্ছে।এই অভিযানে নভোচারীদের নিয়ে উড়াল দেবে শক্তিশালী স্পেস লাউন্স সিস্টেম রকেট এবং অত্যাধুনিক ওরিওন স্পেসক্রাফট। এটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী রকেট। এই পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে ভবিষ্যতের আরও বড় মিশনের পথ তৈরি হবে। বিশেষ করে পরিকল্পিত আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে আবারও মানুষের চাঁদের মাটিতে অবতরণের লক্ষ্য রয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই কর্মসূচি সফল হলে চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি তৈরির পথও উন্মুক্ত হবে।সারা বিশ্ব দেখবে লাইভবিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যেন এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর মুহূর্ত প্রত্যক্ষ করতে পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা করেছে নাসা। তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে এই উৎক্ষেপণ। ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মানুষ লাইভ দেখতে পারবেন মানুষের চাঁদের পথে যাত্রার এই ঐতিহাসিক দৃশ্য। ইতিমধ্যে ৩১ মার্চ ফটোগ্রাফাররা প্যাড ৩৯বি-এর ভেতরে রিমোট ক্যামেরা স্থাপন করেছে।মানব ইতিহাসের পরবর্তী অধ্যায়মানুষসহ শেষবার চাঁদের পথে মহাকাশযান গিয়েছিল ১৯৭২ সালে, অ্যাপোলো ১৭ মিশনের মাধ্যমে। সেই ঐতিহাসিক অভিযানের পর প্রায় পাঁচ দশক কেটে গেছে। এবার নতুন প্রজন্মের প্রযুক্তি, শক্তিশালী রকেট এবং আধুনিক মহাকাশযান নিয়ে শুরু হচ্ছে আবারও চাঁদ অভিযানের প্রস্তুতি। আর্টেমিস কর্মসূচির মূল লক্ষ্যই হলো ভবিষ্যতে আবার মানুষের পা রাখা চাঁদের মাটিতে এবং সেখান থেকে আরও দূর মহাকাশ অভিযানের পথ তৈরি করা।বিজ্ঞানীরা মনে করেন, চাঁদকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে আরও দূরে বিশেষ করে মঙ্গল গ্রহে মানব অভিযান পরিচালনা করা সহজ হবে। তাই এই মিশনকে অনেকেই মানব মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা বলেও মনে করছেন। এখন অপেক্ষা শুধু ৪ এপ্রিলের, যখন ইতিহাস আবারও লেখা হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা