গণবার্তা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে সুজন শেখ ওই নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন।

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

ধর্ষণের পর সুজন শেখ ওই নারীকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে কোনোভাবে তিনি বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গত বুধবার (৮ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর র্যাব অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুজন শেখকে জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে সুজন শেখ ওই নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন।অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তিধর্ষণের পর সুজন শেখ ওই নারীকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে কোনোভাবে তিনি বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।গত বুধবার (৮ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর র্যাব অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সুজন শেখকে জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা