গণবার্তা

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত অনেকে

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত অনেকে

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই কৃষক ও ধান কাটার শ্রমিক।

রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) পুকুরে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সময় একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন। বজ্রপাতে ছাউনিতে থাকা ওই দুই কৃষকসহ ১২ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সুনামগঞ্জে পাঁচ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ধর্মপাশার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), দিরাইয়ের লিটন মিয়া (৩৮) ও জামালগঞ্জের নুর জামাল (২৬)। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।

ধর্মপাশায় চাচার সঙ্গে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন হবিবুর রহমান। পথিমধ্যেই তার মৃত্যু হয়। একই উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে জয়নাল হক (৩৫) ও তার ছেলে রহমত উল্লাহ (১৩) আহত হন। হাসপাতালে নেওয়ার পর রহমত উল্লাহ মারা যান। জয়নাল ও অপর এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে রহমত আলী উজ্জ্বল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গফরগাঁওয়ে জোহরের নামাজ পড়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মমতাজ উদ্দিন নামে আরেক কৃষকের মৃত্যু হয়।

নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে পৃথক ঘটনা

নেত্রকোণার আটপাড়ায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা নদীর তীরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হলুদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বৈরী আবহাওয়ায় খোলা মাঠে বা কৃষি জমিতে কাজ না করার জন্য কৃষকদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত অনেকে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই কৃষক ও ধান কাটার শ্রমিক।রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) পুকুরে মাছ ধরতে গিয়ে বৃষ্টির সময় একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন। বজ্রপাতে ছাউনিতে থাকা ওই দুই কৃষকসহ ১২ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সুনামগঞ্জে পাঁচ কৃষকের মৃত্যুসুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—ধর্মপাশার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), দিরাইয়ের লিটন মিয়া (৩৮) ও জামালগঞ্জের নুর জামাল (২৬)। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।ধর্মপাশায় চাচার সঙ্গে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হন হবিবুর রহমান। পথিমধ্যেই তার মৃত্যু হয়। একই উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে জয়নাল হক (৩৫) ও তার ছেলে রহমত উল্লাহ (১৩) আহত হন। হাসপাতালে নেওয়ার পর রহমত উল্লাহ মারা যান। জয়নাল ও অপর এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়মনসিংহে দুই কৃষকের মৃত্যুময়মনসিংহের গৌরীপুরে ধানক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে রহমত আলী উজ্জ্বল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গফরগাঁওয়ে জোহরের নামাজ পড়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মমতাজ উদ্দিন নামে আরেক কৃষকের মৃত্যু হয়।নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে পৃথক ঘটনানেত্রকোণার আটপাড়ায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা নদীর তীরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হলুদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বৈরী আবহাওয়ায় খোলা মাঠে বা কৃষি জমিতে কাজ না করার জন্য কৃষকদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা