ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
গণবার্তা

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বোর্ডের গোপন বৈঠক, ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব প্রদান?

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বোর্ডের গোপন বৈঠক, ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব প্রদান?

ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকলেও যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রচেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি আন্তর্জাতিক মঞ্চ বোর্ড অব পিসের গোপন বৈঠক হয়েছে। বৈঠকে গাজা পুনর্গঠনে সংযুক্ত আরব আমিরাতের সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার আলোচনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে, যদিও পুনর্গঠনে ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন। দুবাইয়ের লজিস্টিক জায়ান্ট ডিপি ওয়ার্ল্ড গাজার বড় অংশের পুনর্গঠনের দায়িত্ব পেতে পারে বলে অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। গাজার অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণ ও পণ্য সরবরাহ ব্যবস্থা কীভাবে পরিচালনা করা যায়, সেটিই ছিল বৈঠকের মূল লক্ষ্য। তবে এই প্রক্রিয়ায় ফিলিস্তিনকে গুরুত্ব না দেওয়ায় প্রশ্ন উঠেছে।

ইসরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে গাজার পুনর্গঠনের জন্য ট্রাম্পের উদ্যোগেই গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের সূচনা হয়। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, যদিও ভারতসহ অনেক দেশ বৈঠকে যোগ দেয়নি। ট্রাম্প বৈঠকে জানিয়েছিলেন, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র এবং সেখানে তৈরি হবে রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট। ট্রাম্পের ওই ঘোষণার পরই প্রশ্ন ওঠে, শান্তিপ্রক্রিয়ার আড়ালে কি পশ্চিম এশিয়ায় ব্যবসা বাড়াতে সক্রিয় হয়েছে ওয়াশিংটন। এবারের গোপন বৈঠক ফের উস্কে দিয়েছে সেই জল্পনা।

এমন একসময়ে এই আলোচনার খবর সামনে এলো, যখন গাজায় শান্তি প্রক্রিয়া পুরোপুরি স্থবির হয়ে আছে। ইসরায়েলি বাহিনী এখনো উপত্যকার বিশাল এলাকা দখল করে রেখেছে এবং গত অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও মানবিক ত্রাণের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেই যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় আরও সাত শতাধিক মানুষ নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা খসড়া প্রস্তাবের নথিতে দেখা যায়, সেখানে একটি নিরাপদ ও শনাক্তযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং বন্দরভিত্তিক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরির স্বপ্ন দেখানো হয়েছে। সেই সঙ্গে ক্ষুদ্র শিল্প এবং কর্মসংস্থান সৃষ্টির প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতিও রয়েছে। তবে এই নথির প্রকৃত লেখক কে বা আলোচনা কতদূর এগিয়েছে, তা স্পষ্ট নয়। ডিপি ওয়ার্ল্ডের একজন মুখপাত্র এই আলোচনার ব্যাপারে কোনো তথ্য থাকার কথা অস্বীকার করেছেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহত্তম বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিদিনের বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ শতাংশ নিয়ন্ত্রণ করে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি যৌথ সমীক্ষা অনুযায়ী, আগামী ১০ বছরে গাজা পুনর্গঠনে মোট সাত হাজার ১৪০ কোটি ডলার প্রয়োজন হবে। এর মধ্যে জরুরি ভিত্তিতে আগামী ১৮ মাসেই দরকার অন্তত দুই হাজার ৩০০ কোটি ডলার।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ১৩ বছর বয়সি এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার রামাল্লাহর কাছের আল-মুঘায়্যির গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বসতি স্থাপনকারীদের নির্বিচার গুলিতে ১৩ ও ৩২ বছর বয়সি দুই ব্যক্তি নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করতে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীরা যৌন হয়রানি এবং লিঙ্গভিত্তিক সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা তথ্য দিয়েছেন। গবেষকদের প্রতিবেদনে উঠে এসেছে, ফিলিস্তিনি নারী, পুরুষ এমনকি শিশুদেরও জোরপূর্বক নগ্ন করা, যন্ত্রণাদায়কভাবে দেহ তল্লাশি এবং যৌন সহিংসতার হুমকি দেওয়া হচ্ছে।

বিষয় : গাজা

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬


গাজা পুনর্গঠনে ট্রাম্পের বোর্ডের গোপন বৈঠক, ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব প্রদান?

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকলেও যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রচেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি আন্তর্জাতিক মঞ্চ বোর্ড অব পিসের গোপন বৈঠক হয়েছে। বৈঠকে গাজা পুনর্গঠনে সংযুক্ত আরব আমিরাতের সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার আলোচনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।গাজা পুনর্গঠনে বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে, যদিও পুনর্গঠনে ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন। দুবাইয়ের লজিস্টিক জায়ান্ট ডিপি ওয়ার্ল্ড গাজার বড় অংশের পুনর্গঠনের দায়িত্ব পেতে পারে বলে অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। গাজার অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণ ও পণ্য সরবরাহ ব্যবস্থা কীভাবে পরিচালনা করা যায়, সেটিই ছিল বৈঠকের মূল লক্ষ্য। তবে এই প্রক্রিয়ায় ফিলিস্তিনকে গুরুত্ব না দেওয়ায় প্রশ্ন উঠেছে।ইসরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে গাজার পুনর্গঠনের জন্য ট্রাম্পের উদ্যোগেই গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের সূচনা হয়। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, যদিও ভারতসহ অনেক দেশ বৈঠকে যোগ দেয়নি। ট্রাম্প বৈঠকে জানিয়েছিলেন, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র এবং সেখানে তৈরি হবে রিভিয়েরা অব দ্য মিডল ইস্ট। ট্রাম্পের ওই ঘোষণার পরই প্রশ্ন ওঠে, শান্তিপ্রক্রিয়ার আড়ালে কি পশ্চিম এশিয়ায় ব্যবসা বাড়াতে সক্রিয় হয়েছে ওয়াশিংটন। এবারের গোপন বৈঠক ফের উস্কে দিয়েছে সেই জল্পনা।এমন একসময়ে এই আলোচনার খবর সামনে এলো, যখন গাজায় শান্তি প্রক্রিয়া পুরোপুরি স্থবির হয়ে আছে। ইসরায়েলি বাহিনী এখনো উপত্যকার বিশাল এলাকা দখল করে রেখেছে এবং গত অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও মানবিক ত্রাণের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেই যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় আরও সাত শতাধিক মানুষ নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন।ফিন্যান্সিয়াল টাইমসের হাতে আসা খসড়া প্রস্তাবের নথিতে দেখা যায়, সেখানে একটি নিরাপদ ও শনাক্তযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং বন্দরভিত্তিক অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরির স্বপ্ন দেখানো হয়েছে। সেই সঙ্গে ক্ষুদ্র শিল্প এবং কর্মসংস্থান সৃষ্টির প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতিও রয়েছে। তবে এই নথির প্রকৃত লেখক কে বা আলোচনা কতদূর এগিয়েছে, তা স্পষ্ট নয়। ডিপি ওয়ার্ল্ডের একজন মুখপাত্র এই আলোচনার ব্যাপারে কোনো তথ্য থাকার কথা অস্বীকার করেছেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহত্তম বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিদিনের বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ শতাংশ নিয়ন্ত্রণ করে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের একটি যৌথ সমীক্ষা অনুযায়ী, আগামী ১০ বছরে গাজা পুনর্গঠনে মোট সাত হাজার ১৪০ কোটি ডলার প্রয়োজন হবে। এর মধ্যে জরুরি ভিত্তিতে আগামী ১৮ মাসেই দরকার অন্তত দুই হাজার ৩০০ কোটি ডলার।এদিকে অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ১৩ বছর বয়সি এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার রামাল্লাহর কাছের আল-মুঘায়্যির গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বসতি স্থাপনকারীদের নির্বিচার গুলিতে ১৩ ও ৩২ বছর বয়সি দুই ব্যক্তি নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করতে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীরা যৌন হয়রানি এবং লিঙ্গভিত্তিক সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা তথ্য দিয়েছেন। গবেষকদের প্রতিবেদনে উঠে এসেছে, ফিলিস্তিনি নারী, পুরুষ এমনকি শিশুদেরও জোরপূর্বক নগ্ন করা, যন্ত্রণাদায়কভাবে দেহ তল্লাশি এবং যৌন সহিংসতার হুমকি দেওয়া হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা