ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
গণবার্তা

সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় সুতা ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় সুতা ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় নজরুল ইসলাম (৫২) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী শাহানূর বেগম। বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

নিহত নজরুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। তার স্ত্রী শাহানূর বেগম অভিযোগ করে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের দুজনকে দুটি কক্ষে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। তারা চলে যাওয়ার সময় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে।

এ সময় শাহানূর বেগমের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার করলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহানূর বেগম আরও দাবি করেন, হামলাকারীরা সাড়ে ১২টায় প্রবেশ করে রাত আড়াইটার দিকে ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে ঘর থেকে বের হয়ে যায়।

পুলিশের তদন্ত

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল একই এলাকার আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক। তদন্ত চলমান। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি ডাকাতি নাকি অন্য কিছু, খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, নিহত নজরুল ইসলাম তার স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকেন। তার দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ছেলের স্ত্রী তাদের সঙ্গে থাকেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় সুতা ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় নজরুল ইসলাম (৫২) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী শাহানূর বেগম। বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার বিবরণনিহত নজরুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। তার স্ত্রী শাহানূর বেগম অভিযোগ করে জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের দুজনকে দুটি কক্ষে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। তারা চলে যাওয়ার সময় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে।এ সময় শাহানূর বেগমের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে মসজিদের মাইকে ডাকাতির ঘটনা প্রচার করলে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শাহানূর বেগম আরও দাবি করেন, হামলাকারীরা সাড়ে ১২টায় প্রবেশ করে রাত আড়াইটার দিকে ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে ঘর থেকে বের হয়ে যায়।পুলিশের তদন্তঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল একই এলাকার আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক। তদন্ত চলমান। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি ডাকাতি নাকি অন্য কিছু, খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয়রা জানান, নিহত নজরুল ইসলাম তার স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকেন। তার দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ছেলের স্ত্রী তাদের সঙ্গে থাকেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা