ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
গণবার্তা

সভাপতি খোকন, সম্পাদক আলী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩টিতে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।

এর আগে দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।

বিজয়ীদের তালিকা

বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন—

  • সভাপতি: ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

  • সহসভাপতি (২ জন): মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান

  • সম্পাদক: মোহাম্মদ আলী

  • কোষাধ্যক্ষ: মো. জিয়াউর রহমান

  • সহসম্পাদক (২ জন): মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল

  • সদস্য (৭ জন): এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী

জামায়াত সমর্থিত প্যানেল থেকে বিজয়ী—

  • সদস্য পদে: মো. আজিম উদ্দিন পাটোয়ারী

ভোটগ্রহণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৪টি পদের বিপরীতে দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফলে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল জয় আইনজীবী মহলে আলোচনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৫ মে ২০২৬


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩টিতে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।এর আগে দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।বিজয়ীদের তালিকাবিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন—সভাপতি: ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহসভাপতি (২ জন): মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহানসম্পাদক: মোহাম্মদ আলীকোষাধ্যক্ষ: মো. জিয়াউর রহমানসহসম্পাদক (২ জন): মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুলসদস্য (৭ জন): এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরীজামায়াত সমর্থিত প্যানেল থেকে বিজয়ী—সদস্য পদে: মো. আজিম উদ্দিন পাটোয়ারীভোটগ্রহণসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৪টি পদের বিপরীতে দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফলাফলে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল জয় আইনজীবী মহলে আলোচনা সৃষ্টি করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা