ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
গণবার্তা

রাজধানীতে নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’, অটোরিকশার যাত্রীদের পথ আটকে লুঠ

রাজধানীতে নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’, অটোরিকশার যাত্রীদের পথ আটকে লুঠ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন কৌশল ‘ধাক্কা পার্টি’। চক্রের সদস্যরা প্রথমে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বাগবিতণ্ডা শুরু করে। তারপর অন্য সদস্যরা এসে অস্ত্রের মুখে যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে যায়। সোমবার (১১ মে) বিকেলে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ে এমনই এক ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, এই কৌশলে অটোরিকশা ও পথচারীদের টার্গেট করছে তারা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল পৌনে ৬টার দিকে চার যুবক শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। একটি অটোরিকশা এলে তাদের একজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা খায়। এরপর শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় দুই সহযোগী এসে রিকশা থামাতে বাধ্য করে। চাপাতির মুখে তরুণ যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। মিনিটখানেকের মধ্যে ফাঁকা রাস্তায় উধাও হয় চক্রটি।

এলাকাবাসী জানান, এই কৌশলে ছিনতাইয়ের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে চক্রটি শিকারের খোঁজ করছিল, অথচ পথচারীরা বুঝতেও পারেনি তারা ছিনতাইকারী। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, ‘এ ধরনের ঘটনা মোহাম্মদপুরে প্রথম দেখলাম। চক্রটি শিগগিরই আটক হবে বলে আশা করছি।’ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করেছে পুলিশ। 

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১৫ মে ২০২৬


রাজধানীতে নতুন আতঙ্ক ‘ধাক্কা পার্টি’, অটোরিকশার যাত্রীদের পথ আটকে লুঠ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের নতুন কৌশল ‘ধাক্কা পার্টি’। চক্রের সদস্যরা প্রথমে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বাগবিতণ্ডা শুরু করে। তারপর অন্য সদস্যরা এসে অস্ত্রের মুখে যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে যায়। সোমবার (১১ মে) বিকেলে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ে এমনই এক ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, এই কৌশলে অটোরিকশা ও পথচারীদের টার্গেট করছে তারা।সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল পৌনে ৬টার দিকে চার যুবক শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। একটি অটোরিকশা এলে তাদের একজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা খায়। এরপর শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় দুই সহযোগী এসে রিকশা থামাতে বাধ্য করে। চাপাতির মুখে তরুণ যাত্রীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। মিনিটখানেকের মধ্যে ফাঁকা রাস্তায় উধাও হয় চক্রটি।এলাকাবাসী জানান, এই কৌশলে ছিনতাইয়ের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে চক্রটি শিকারের খোঁজ করছিল, অথচ পথচারীরা বুঝতেও পারেনি তারা ছিনতাইকারী। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, ‘এ ধরনের ঘটনা মোহাম্মদপুরে প্রথম দেখলাম। চক্রটি শিগগিরই আটক হবে বলে আশা করছি।’ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করেছে পুলিশ। 

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা