ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
গণবার্তা

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায়

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

পদত্যাগ করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তার বদলে পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। মঙ্গলবার আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
একাডেমিক পটভূমি ছাড়াও তিনি শিক্ষাপ্রশাসন ও গবেষণায় দীর্ঘদিনের অভিজ্ঞতার অধিকারী। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে পরিচালনা পর্ষদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যবস্থাগুলো হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও চিকিৎসাসেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো রোগীকে অবহেলার শিকার হতে না হয়, সেজন্য কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও শিশু মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অভিযোগ ওঠে, হাসপাতালের অবকাঠামোগত ত্রুটি ও চিকিৎসকদের অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

সরকারের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরও ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখে এবং তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্তের প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।

নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসা প্রতিষ্ঠানের চিকিৎসাসেবার মান বাড়ানো এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেছেন।

এ বিষয়ে অধ্যাপক জামালুন্নেসা বলেন, ‘আমি একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ সংস্কৃতি তৈরি করতে চাই। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।’

উল্লেখ্য, ডা. শেখ মহিউদ্দিন গত ৮ বছর ধরে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদত্যাগের কারণ সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিশুমৃত্যুর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
পদত্যাগ করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তার বদলে পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। মঙ্গলবার আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।একাডেমিক পটভূমি ছাড়াও তিনি শিক্ষাপ্রশাসন ও গবেষণায় দীর্ঘদিনের অভিজ্ঞতার অধিকারী। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে পরিচালনা পর্ষদ।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এ ব্যবস্থাগুলো হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ও চিকিৎসাসেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো রোগীকে অবহেলার শিকার হতে না হয়, সেজন্য কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও শিশু মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অভিযোগ ওঠে, হাসপাতালের অবকাঠামোগত ত্রুটি ও চিকিৎসকদের অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।সরকারের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরও ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখে এবং তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্তের প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসা প্রতিষ্ঠানের চিকিৎসাসেবার মান বাড়ানো এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেছেন।এ বিষয়ে অধ্যাপক জামালুন্নেসা বলেন, ‘আমি একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ সংস্কৃতি তৈরি করতে চাই। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।’উল্লেখ্য, ডা. শেখ মহিউদ্দিন গত ৮ বছর ধরে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পদত্যাগের কারণ সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিশুমৃত্যুর ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা