ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
গণবার্তা

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে আজ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে আজ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) এক দিনের সফরে মৌলভীবাজার যাচ্ছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অশগ্রহণ করবেন। বিশেষ করে বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন 

সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টার দিকে তার বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে এবং বেলা সোয়া ১০টার দিকে তিনি সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি।সরকারি সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত প্রধান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেবেন।

সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো বিভিন্ন সরকারি সুবিধা আরও সহজে পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দুসাই রিসোর্ট-এর উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিতে সমবেত হচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন এবং স্বাগত তোরণে মুখর হয়ে উঠেছে পুরো জেলা।

বিষয় : মৌলভীবাজার সফর

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১৭ জুন ২০২৬


ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে আজ মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) এক দিনের সফরে মৌলভীবাজার যাচ্ছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অশগ্রহণ করবেন। বিশেষ করে বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টার দিকে তার বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে এবং বেলা সোয়া ১০টার দিকে তিনি সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি।সরকারি সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত প্রধান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেবেন।সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো বিভিন্ন সরকারি সুবিধা আরও সহজে পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দুসাই রিসোর্ট-এর উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিতে সমবেত হচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন এবং স্বাগত তোরণে মুখর হয়ে উঠেছে পুরো জেলা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা