ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
গণবার্তা

খুলনা পুরাতন জেলখানা থেকে কয়েদি পালিয়েছে

খুলনা পুরাতন জেলখানা থেকে কয়েদি পালিয়েছে

খুলনা পুরাতন জেলখানা থেকে ইমন নামে একজন কয়েদি দেয়াল টপকিয়ে পালিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জেলখানা সূত্রে জানা যায়, ইমন একটি চুরি মামলায় কারাগারে ছিল। বৃহস্পতিবার বিকালে তিনি কারাগারের মহিলা কয়েদিদের জন্য ব্যবহারের বাথরুমের পিছনের দিক থেকে পালিয়ে যান।

খুলনা জেলসুপার আবু ছায়েম জানান, একজন কয়েদি পালিয়েছে। আমরা অনুসন্ধান করছি। পালিয়ে যাওয়া কয়েদির নাম ইমন এবং তার বিরুদ্ধে চুরির মামলা ছিল বলে তিনি নিশ্চিত করেছেন।

পালানোর ঘটনায় জেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কীভাবে কয়েদিটি দেয়াল টপকে পালাতে পারল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জেলখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, পলাতক কয়েদিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


খুলনা পুরাতন জেলখানা থেকে কয়েদি পালিয়েছে

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
খুলনা পুরাতন জেলখানা থেকে ইমন নামে একজন কয়েদি দেয়াল টপকিয়ে পালিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।জেলখানা সূত্রে জানা যায়, ইমন একটি চুরি মামলায় কারাগারে ছিল। বৃহস্পতিবার বিকালে তিনি কারাগারের মহিলা কয়েদিদের জন্য ব্যবহারের বাথরুমের পিছনের দিক থেকে পালিয়ে যান।খুলনা জেলসুপার আবু ছায়েম জানান, একজন কয়েদি পালিয়েছে। আমরা অনুসন্ধান করছি। পালিয়ে যাওয়া কয়েদির নাম ইমন এবং তার বিরুদ্ধে চুরির মামলা ছিল বলে তিনি নিশ্চিত করেছেন।পালানোর ঘটনায় জেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কীভাবে কয়েদিটি দেয়াল টপকে পালাতে পারল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জেলখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, পলাতক কয়েদিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা