ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
গণবার্তা

দিনাজপুরে বিয়ের দাবিতে বৃদ্ধের বাড়িতে অবস্থান

দিনাজপুরে বিয়ের দাবিতে বৃদ্ধের বাড়িতে অবস্থান

দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছরের এক বৃদ্ধের বাড়িতে অবস্থান নিয়েছেন ৪৮ বছরের এক নারী। বুধবার সকাল থেকে এমাজুল হকের বাড়ির সামনে ওই নারী অবস্থান নিলে এলাকাবাসী পুলিশে খবর দেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে আসেন পুলিশ। পরে বৃহস্পতিবার মধ্য রাতে পারিবারিকভাবে মীমাংসা করার অনুরোধে দুই পরিবারের হাতে তাদের দুজনকে তুলে দেওয়া হয়।

ওই নারী হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাসিন্দা। এমাজুল হক ও ওই নারী সম্পর্কে দেবর-ভাবি। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।

আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয়পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে মেয়েপক্ষের কোনো অভিভাবক এখন পর্যন্ত তার কাছে আসেননি। পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। ওই নারী বিয়ের চাপ দিলে বৃদ্ধ এমাজুল রাজি হননি। পরে ওই নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাকিমপুর থানার পুলিশ। সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে।

ওসি জানান, এমাজুল হক কৃষিকাজ করেন। তিনি এক সন্তানের জনক এবং ওই নারী তিন সন্তানের জননী। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি যাতে আইনি জটিলতায় না যায়, সেদিকে নজর রাখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


দিনাজপুরে বিয়ের দাবিতে বৃদ্ধের বাড়িতে অবস্থান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছরের এক বৃদ্ধের বাড়িতে অবস্থান নিয়েছেন ৪৮ বছরের এক নারী। বুধবার সকাল থেকে এমাজুল হকের বাড়ির সামনে ওই নারী অবস্থান নিলে এলাকাবাসী পুলিশে খবর দেন।পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে আসেন পুলিশ। পরে বৃহস্পতিবার মধ্য রাতে পারিবারিকভাবে মীমাংসা করার অনুরোধে দুই পরিবারের হাতে তাদের দুজনকে তুলে দেওয়া হয়।ওই নারী হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাসিন্দা। এমাজুল হক ও ওই নারী সম্পর্কে দেবর-ভাবি। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয়পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে মেয়েপক্ষের কোনো অভিভাবক এখন পর্যন্ত তার কাছে আসেননি। পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। ওই নারী বিয়ের চাপ দিলে বৃদ্ধ এমাজুল রাজি হননি। পরে ওই নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাকিমপুর থানার পুলিশ। সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে।ওসি জানান, এমাজুল হক কৃষিকাজ করেন। তিনি এক সন্তানের জনক এবং ওই নারী তিন সন্তানের জননী। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি যাতে আইনি জটিলতায় না যায়, সেদিকে নজর রাখছে পুলিশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা