ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬
ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬
গণবার্তা

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী থানা থেকে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে থানার হাজতখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। রুবেলের বাবা রাজা হাওলাদার জানান, ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে সুস্থ জীবনে ফেরাতে বহু চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে তিনি নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় রুবেল তিন মাস কারাভোগ করলেও মুক্তির পর আবারও মাদক নিতে শুরু করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে।

তিনি বলেন, 'আজ (বৃহস্পতিবার) সকালে আমিই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমি তার জন্য খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি, রুবেল থানা হাজতে আত্মহত্যা করেছে।'

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাবার করা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের পরনের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করছে নিকলী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
কিশোরগঞ্জের নিকলী থানা থেকে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে থানার হাজতখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত রুবেল উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। রুবেলের বাবা রাজা হাওলাদার জানান, ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে সুস্থ জীবনে ফেরাতে বহু চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে তিনি নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় রুবেল তিন মাস কারাভোগ করলেও মুক্তির পর আবারও মাদক নিতে শুরু করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে।তিনি বলেন, 'আজ (বৃহস্পতিবার) সকালে আমিই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমি তার জন্য খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি, রুবেল থানা হাজতে আত্মহত্যা করেছে।'নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বাবার করা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের পরনের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করছে নিকলী থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা