ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
গণবার্তা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে বিতর্কিতভাবে ৩-২ গোলে হারে সেনেগাল। সেই হতাশার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক এই লিভারপুল তারকা। এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।

দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী মানে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। বিদায়বেলায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিদায়ী বার্তায় ক্যারিয়ারের কোনো ভুল বা অপূর্ণতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মানে বলেন, 'জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।'

সেনেগালিজ ফুটবলের সবচেয়ে গৌরবময় সময়ের অন্যতম মুখ ছিলেন মানে। তার নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। পরবর্তীতে আরও একটি আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া ২০২২ সালের বিশ্বকাপেও সেনেগালকে নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড।

সেনেগালের মানুষের অবিচল সমর্থনের কথা স্মরণ করেন তিনি বলেন, 'আপনাদের অব্যাহত সমর্থনই ছিল আমার সাফল্যের চালিকাশক্তি।'

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন না মানে। দেশের ফুটবলের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। মানে বলেন, 'আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে, কোচ হিসেবে সাইডলাইনে থেকে, কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্বে।'

৩৪ বছর বয়সী এই তারকা তার ক্লাব ক্যারিয়ারেও অসাধারণ সাফল্য পেয়েছেন। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাবে খেলছেন। সেনেগাল ফুটবল অ্যাসোসিয়েশন মানেকে তাদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ জুলাই ২০২৬


বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের কাছে বিতর্কিতভাবে ৩-২ গোলে হারে সেনেগাল। সেই হতাশার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক এই লিভারপুল তারকা। এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী মানে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। বিদায়বেলায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।বিদায়ী বার্তায় ক্যারিয়ারের কোনো ভুল বা অপূর্ণতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মানে বলেন, 'জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।'সেনেগালিজ ফুটবলের সবচেয়ে গৌরবময় সময়ের অন্যতম মুখ ছিলেন মানে। তার নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। পরবর্তীতে আরও একটি আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া ২০২২ সালের বিশ্বকাপেও সেনেগালকে নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড।সেনেগালের মানুষের অবিচল সমর্থনের কথা স্মরণ করেন তিনি বলেন, 'আপনাদের অব্যাহত সমর্থনই ছিল আমার সাফল্যের চালিকাশক্তি।'আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন না মানে। দেশের ফুটবলের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। মানে বলেন, 'আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে, কোচ হিসেবে সাইডলাইনে থেকে, কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্বে।'৩৪ বছর বয়সী এই তারকা তার ক্লাব ক্যারিয়ারেও অসাধারণ সাফল্য পেয়েছেন। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাবে খেলছেন। সেনেগাল ফুটবল অ্যাসোসিয়েশন মানেকে তাদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা