ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
গণবার্তা

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি কমান্ডারের

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি কমান্ডারের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনও মুছে যাবে না।

শুক্রবার (১০ জুলাই) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মার্কিন বাহিনীকে শিশু হত্যাকারী সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়ে তিনি পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তোলেন।

এক বিবৃতিতে ওয়াহিদি বলেন, 'আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে দিতে পারবে না।'

এসময় তিনি শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনও বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, গতকাল তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়েছে। খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি দিলেন।

ইরানের বিভিন্ন শহরে খামেনির মৃত্যুতে তীব্র শোকের পরিবেশ বিরাজ করছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে। আইআরজিসির এই হুমকি অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে।

বিষয় : ইরান আইআরজিসি

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১১ জুলাই ২০২৬


খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি কমান্ডারের

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনও মুছে যাবে না।শুক্রবার (১০ জুলাই) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির শীর্ষ কমান্ডার ও প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মার্কিন বাহিনীকে শিশু হত্যাকারী সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়ে তিনি পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তোলেন।এক বিবৃতিতে ওয়াহিদি বলেন, 'আমেরিকার অপরাধী নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সমস্ত শত্রুদের জেনে রাখা উচিত যে, এই স্বর্গীয় নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামিয়ে দিতে পারবে না।'এসময় তিনি শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনও বিস্মৃত না হওয়া দাবি হয়ে থাকবে বলে উল্লেখ করেন।মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর, গতকাল তার নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হয়েছে। খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার পরপরই আইআরজিসি প্রধান এই হুঁশিয়ারি দিলেন।ইরানের বিভিন্ন শহরে খামেনির মৃত্যুতে তীব্র শোকের পরিবেশ বিরাজ করছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে। আইআরজিসির এই হুমকি অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা