ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
গণবার্তা

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ, চাচি পলাতক

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ, চাচি পলাতক

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সি এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনাটি ঘটে গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায়। অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাগের বশে লতা বেগম (৩২) ঘরে ঢুকে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। শিশুটির মা গোপনে মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন এবং পরে ভিডিওটি তার ভাইকে দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্ত চাচিকে শিশুর পা ধরে মোচড় দিতে দেখা যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন লতা বেগম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীর স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া ও শাশুড়ি শেফালী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ একটি মুঠোফোনও জব্দ করেছে।

শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা জানান, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং তিন দিন আগেই মীমাংসা হয়ে গেছে। তারা দাবি করেন, শিশুর পা ভাঙেনি, ব্যান্ডেজ বা চিকিৎসারও প্রয়োজন হয়নি এবং তারা কোনো অভিযোগ করেননি। তবে ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুটির মা-বাবার বক্তব্যের অমিল পেয়েছে পুলিশ।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রায় পাঁচ দিন আগের ঘটনার ভিডিও গত মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর অনুসন্ধানে নামে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আটক করা হয়েছে।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত লতা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পলাতক লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১৫ জুলাই ২০২৬


তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ, চাচি পলাতক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সি এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।ঘটনাটি ঘটে গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায়। অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাগের বশে লতা বেগম (৩২) ঘরে ঢুকে তিন মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। শিশুটির মা গোপনে মুঠোফোনে দৃশ্যটি ধারণ করেন এবং পরে ভিডিওটি তার ভাইকে দেন।ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্ত চাচিকে শিশুর পা ধরে মোচড় দিতে দেখা যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন লতা বেগম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীর স্বামী কাউছার আহমেদ, শ্বশুর আলমাছ মিয়া ও শাশুড়ি শেফালী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ একটি মুঠোফোনও জব্দ করেছে।শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা জানান, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং তিন দিন আগেই মীমাংসা হয়ে গেছে। তারা দাবি করেন, শিশুর পা ভাঙেনি, ব্যান্ডেজ বা চিকিৎসারও প্রয়োজন হয়নি এবং তারা কোনো অভিযোগ করেননি। তবে ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুটির মা-বাবার বক্তব্যের অমিল পেয়েছে পুলিশ।মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রায় পাঁচ দিন আগের ঘটনার ভিডিও গত মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর অনুসন্ধানে নামে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে আটক করা হয়েছে।এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত লতা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পলাতক লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা