ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
গণবার্তা

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আমিনুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে তার বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি বিস্কুট খেতে দিয়ে শিশুদের নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার তিনি ছয় বছর বয়সি এক শিশুকে এবং রবিবার একই কায়দায় পাঁচ বছর বয়সি অন্য শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এক শিশুর চাচি জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাছুদ জানান, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ১৫ জুলাই ২০২৬


বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত আমিনুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে তার বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি বিস্কুট খেতে দিয়ে শিশুদের নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার তিনি ছয় বছর বয়সি এক শিশুকে এবং রবিবার একই কায়দায় পাঁচ বছর বয়সি অন্য শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী এক শিশুর চাচি জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাছুদ জানান, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা