ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬
গণবার্তা

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তত্ত্বাবধায়ক ও নারী কারারক্ষীসহ মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দী পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

গত বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার রিম্পা (২১) কারাগার থেকে পালিয়ে যান। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন।

কারা সূত্র জানায়, সেদিন সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ জুলাই ২০২৬


কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তত্ত্বাবধায়ক ও নারী কারারক্ষীসহ মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দী পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।গত বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার রিম্পা (২১) কারাগার থেকে পালিয়ে যান। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন।কারা সূত্র জানায়, সেদিন সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।এ ঘটনায় কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা