ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬
ঢাকা    শনিবার, ১৮ জুলাই ২০২৬
গণবার্তা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ছদ্মবেশে আত্মগোপনে থাকলেও নাকের নিচে থাকা জন্মদাগ এবং মেয়ের কর্মস্থলের সূত্র ধরে তাকে শনাক্ত করা সম্ভব হয়।

গোয়েন্দা সূত্র জানায়, তার মেয়ের কর্মস্থলকে কেন্দ্র করে কয়েক মাস নজরদারি চালানো হয়। অবশেষে বাড়ির ভেতরে প্রবেশ করে কর্মকর্তারা জন্মদাগ দেখে নিশ্চিত হন এবং মোজাফফর নিজেই পরিচয় দেওয়ার পর তাকে হাতকড়া পরানো হয়।

মামলার নথি অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। সেদিন তিনি সরাসরি রাষ্ট্রপতিকে শনাক্ত করে গুলি চালান।

হত্যাকাণ্ডের পরপরই তিনি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে জানান—“দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড।” পরদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।

ভারতে অবস্থানকালে তিনি ছদ্মনাম ব্যবহার করে পরিচয় গোপন রাখেন এবং ভুয়া নথি দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। দীর্ঘ সময় ইন্টারপোল বা বাংলাদেশি গোয়েন্দারা তার আসল পরিচয়ে কোনো হদিস পাননি।

শেষভাগে তিনি গোপনে দেশে ফিরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন। প্রতিবেশীদের কাছে তিনি সাধারণ নাগরিক হিসেবে পরিচিত ছিলেন।

গ্রেপ্তারের পর ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মোজাফফর একজন কোর্ট মার্শালের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ জুলাই ২০২৬


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা সাবেক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার (১৫ জুলাই) গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ছদ্মবেশে আত্মগোপনে থাকলেও নাকের নিচে থাকা জন্মদাগ এবং মেয়ের কর্মস্থলের সূত্র ধরে তাকে শনাক্ত করা সম্ভব হয়।গোয়েন্দা সূত্র জানায়, তার মেয়ের কর্মস্থলকে কেন্দ্র করে কয়েক মাস নজরদারি চালানো হয়। অবশেষে বাড়ির ভেতরে প্রবেশ করে কর্মকর্তারা জন্মদাগ দেখে নিশ্চিত হন এবং মোজাফফর নিজেই পরিচয় দেওয়ার পর তাকে হাতকড়া পরানো হয়।মামলার নথি অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। সেদিন তিনি সরাসরি রাষ্ট্রপতিকে শনাক্ত করে গুলি চালান।হত্যাকাণ্ডের পরপরই তিনি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে জানান—“দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড।” পরদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।ভারতে অবস্থানকালে তিনি ছদ্মনাম ব্যবহার করে পরিচয় গোপন রাখেন এবং ভুয়া নথি দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। দীর্ঘ সময় ইন্টারপোল বা বাংলাদেশি গোয়েন্দারা তার আসল পরিচয়ে কোনো হদিস পাননি।শেষভাগে তিনি গোপনে দেশে ফিরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন। প্রতিবেশীদের কাছে তিনি সাধারণ নাগরিক হিসেবে পরিচিত ছিলেন।গ্রেপ্তারের পর ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মোজাফফর একজন কোর্ট মার্শালের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা