ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
গণবার্তা

টিপকাণ্ডের চার বছর পর চাকরি ফিরে পেলেন কনস্টেবল নাজমুল

টিপকাণ্ডের চার বছর পর চাকরি ফিরে পেলেন কনস্টেবল নাজমুল

রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন।

নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন। ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে ঘটে যাওয়া ‘টিপ’ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সে সময় নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় কার্যক্রম শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, ঘটনাস্থলের এক দোকানদারও একই ধরনের সাক্ষ্য দিয়েছেন। পরবর্তীতে চাকরিতে পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

এদিকে পুলিশ প্রশাসন এখনও এই রায়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আইনজীবীরা জানিয়েছেন, রায়ের কপি পেলে সংস্থাটি আপিলের সিদ্ধান্ত নিতে পারে। নাজমুল তারেক নিজেও এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘ চার বছর পর ন্যায়বিচার পেয়েছেন তিনি।

বিষয় : পুলিশ পুলিশের আত্নহত্যা

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


টিপকাণ্ডের চার বছর পর চাকরি ফিরে পেলেন কনস্টেবল নাজমুল

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন।নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন। ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেটে ঘটে যাওয়া ‘টিপ’ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সে সময় নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।অভিযোগ অনুযায়ী, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় কার্যক্রম শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, ঘটনাস্থলের এক দোকানদারও একই ধরনের সাক্ষ্য দিয়েছেন। পরবর্তীতে চাকরিতে পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।এদিকে পুলিশ প্রশাসন এখনও এই রায়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আইনজীবীরা জানিয়েছেন, রায়ের কপি পেলে সংস্থাটি আপিলের সিদ্ধান্ত নিতে পারে। নাজমুল তারেক নিজেও এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘ চার বছর পর ন্যায়বিচার পেয়েছেন তিনি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা