ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬
গণবার্তা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ চারজন হতাহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শান্তি রায় (৪৫) ও সহিচন্দ্র (৫৫) নামে দুজন।

রোববার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ বলগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০)। তাঁরা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় শান্তি রানীর চায়ের দোকানে কয়েকজন চা পান করতে এসেছিলেন। দুপুরে বৃষ্টির সঙ্গে সেখানে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে চা দোকানি শান্তি রায় ও দোকানের খরিদ্দার একই গ্রামের সহি চন্দ্র ঘটনাস্থলে নিহত হন। এই সময় বজ্রপাতে একই গ্রামের স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পীরগঞ্জ থানার ওসি হোসেন প্রামানিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে দুজন নিহতসহ আরও দুজন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বিদ্যুৎচমক এতটাই প্রবল ছিল যে কিছু করার আগেই ঘটনা ঘটে যায়। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের আবহাওয়ায় বজ্রপাতের ঝুঁকি থাকে এবং খোলা স্থানে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ০২ আগস্ট ২০২৬


ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ চারজন হতাহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শান্তি রায় (৪৫) ও সহিচন্দ্র (৫৫) নামে দুজন।রোববার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ বলগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০)। তাঁরা গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় শান্তি রানীর চায়ের দোকানে কয়েকজন চা পান করতে এসেছিলেন। দুপুরে বৃষ্টির সঙ্গে সেখানে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে চা দোকানি শান্তি রায় ও দোকানের খরিদ্দার একই গ্রামের সহি চন্দ্র ঘটনাস্থলে নিহত হন। এই সময় বজ্রপাতে একই গ্রামের স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পীরগঞ্জ থানার ওসি হোসেন প্রামানিক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে দুজন নিহতসহ আরও দুজন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বিদ্যুৎচমক এতটাই প্রবল ছিল যে কিছু করার আগেই ঘটনা ঘটে যায়। নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের আবহাওয়ায় বজ্রপাতের ঝুঁকি থাকে এবং খোলা স্থানে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা