ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
গণবার্তা

পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আটক, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আটক, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটকের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, রিপন মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে সালিশে নেওয়া হয়। উপজেলার ৮ নং দক্ষিণ বিশিউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাকে নিয়ে সালিশি বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এই সময় তাকে গ্রাম ছাড়ার দাবি তোলে উপস্থিত লোকজন।

যদিও এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া। খুব অল্প সময়ের মধ্যেই তার সহজ-সরল উপস্থাপনা আর ঘরোয়া ভিডিওগুলো দর্শকপ্রিয়তা লাভ করে। বিশেষ করে, তার মুখে শোনা ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে যায়।

রিপন মিয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ সালিশি বৈঠকের সমালোচনা করলেও অনেকে বিষয়টি নিয়ে কৌতুক ও মিম তৈরি করেছেন। তবে আইনজীবীরা বলছেন, পরকীয়ার অভিযোগে সালিশি বৈঠক ও জরিমানা করার আইনি কোনো ভিত্তি নেই। তারা ভুক্তভোগীকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আটক, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটকের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।জানা যায়, রিপন মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে সালিশে নেওয়া হয়। উপজেলার ৮ নং দক্ষিণ বিশিউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাকে নিয়ে সালিশি বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওটিতে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এই সময় তাকে গ্রাম ছাড়ার দাবি তোলে উপস্থিত লোকজন।যদিও এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এর আগে, ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যাত্রা শুরু করেন রিপন মিয়া। খুব অল্প সময়ের মধ্যেই তার সহজ-সরল উপস্থাপনা আর ঘরোয়া ভিডিওগুলো দর্শকপ্রিয়তা লাভ করে। বিশেষ করে, তার মুখে শোনা ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে যায়।রিপন মিয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ সালিশি বৈঠকের সমালোচনা করলেও অনেকে বিষয়টি নিয়ে কৌতুক ও মিম তৈরি করেছেন। তবে আইনজীবীরা বলছেন, পরকীয়ার অভিযোগে সালিশি বৈঠক ও জরিমানা করার আইনি কোনো ভিত্তি নেই। তারা ভুক্তভোগীকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা