ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
গণবার্তা

পটুয়াখালীতে পতিতালয় এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে পতিতালয় এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি ঘর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।

এই বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ওই পতিতালয় এলাকায় প্রায়শই আসতেন। ঘটনার দিন বিকেলে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসেলের মৃত্যু হৃদরোগ বা অন্য কোনো শারীরিক জটিলতার কারণে হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


পটুয়াখালীতে পতিতালয় এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে মনু মিয়ার বাড়ির একটি ঘর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার বাসিন্দা।খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।এই বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ওই পতিতালয় এলাকায় প্রায়শই আসতেন। ঘটনার দিন বিকেলে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসেলের মৃত্যু হৃদরোগ বা অন্য কোনো শারীরিক জটিলতার কারণে হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা