ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

শেরপুরের শ্রীবরদীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার পাইলট রাণীমিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে নিজ বাড়ির পেছনের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোফাজ্জল হক ওই গ্রামের মৃত মনো শেখের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। স্বজনরা রাত থেকেই তার খোঁজাখুঁজি শুরু করেন। ভোর ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পেছনের গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের অভিযোগ, ২০২২ সালের ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল হকের ছেলে শেখ বর আলীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে । ওই হত্যা মামলায় ২৪ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। এতে প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তারও করা হয়।

পরিবারের দাবি, মামলার আসামিরা জামিনে বের হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মোফাজ্জল হককে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা" ।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


শেরপুরের শ্রীবরদীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার পাইলট রাণীমিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে নিজ বাড়ির পেছনের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মোফাজ্জল হক ওই গ্রামের মৃত মনো শেখের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। স্বজনরা রাত থেকেই তার খোঁজাখুঁজি শুরু করেন। ভোর ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পেছনের গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগ, ২০২২ সালের ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে মোফাজ্জল হকের ছেলে শেখ বর আলীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে । ওই হত্যা মামলায় ২৪ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। এতে প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেপ্তারও করা হয়।পরিবারের দাবি, মামলার আসামিরা জামিনে বের হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে নানা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় মোফাজ্জল হককে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা" ।তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা