ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে আটকের প্রতিবাদে ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তের মানুষজন

পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে আটকের প্রতিবাদে ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তের মানুষজন

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত এলাকায় তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় সীমান্তবাসীরা। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিষয়টি এখনো সমাধান হয়নি।

শনিবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ১২ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের আখ খেতে প্রবেশের পর ওই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে সীমান্তের বাসিন্দারা। তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে বিরাজোত সীমান্তে হারানো গরু খুঁজতে যান বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিন। পরে সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা।

তমিজ উদ্দিনের ছেলে আজাহার জানান, “আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।”

এরই জেরে শনিবার সকালে ভারতীয় ওই নাগরিক সীমান্তে চা বাগানে কাজ করার ফাঁকে বাংলাদেশের আখ খেতে প্রবেশ করে আখ ভাঙার চেষ্টা করলে তাকে ধরে নিয়ে আসে সীমান্ত এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, বাংলাদেশি নাগরিককে ফেরত দিলেই তারা ভারতীয় ওই নাগরিককে ফেরত দেবেন।

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও এ বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি। পঞ্চগড়ের সীমান্তবর্তী এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে বাংলাদেশি নাগরিককে ফেরত না দেওয়া পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, তমিজ উদ্দিনের পরিবার ও এলাকাবাসী তার দ্রুত ফেরত পাওয়ার আশা করছেন। বিজিবি সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ে বিষয়টি জানানো হয়েছে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে আটকের প্রতিবাদে ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তের মানুষজন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত এলাকায় তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় সীমান্তবাসীরা। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিষয়টি এখনো সমাধান হয়নি।শনিবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ১২ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের আখ খেতে প্রবেশের পর ওই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে সীমান্তের বাসিন্দারা। তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে বিরাজোত সীমান্তে হারানো গরু খুঁজতে যান বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিন। পরে সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা।তমিজ উদ্দিনের ছেলে আজাহার জানান, “আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।”এরই জেরে শনিবার সকালে ভারতীয় ওই নাগরিক সীমান্তে চা বাগানে কাজ করার ফাঁকে বাংলাদেশের আখ খেতে প্রবেশ করে আখ ভাঙার চেষ্টা করলে তাকে ধরে নিয়ে আসে সীমান্ত এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, বাংলাদেশি নাগরিককে ফেরত দিলেই তারা ভারতীয় ওই নাগরিককে ফেরত দেবেন।বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও এ বিষয়ে এখনও কোনো সমাধান হয়নি। পঞ্চগড়ের সীমান্তবর্তী এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে বাংলাদেশি নাগরিককে ফেরত না দেওয়া পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।এদিকে, তমিজ উদ্দিনের পরিবার ও এলাকাবাসী তার দ্রুত ফেরত পাওয়ার আশা করছেন। বিজিবি সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ে বিষয়টি জানানো হয়েছে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা