ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

মির্জা ফখরুল হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, মন্ত্রিসভায় আসতে পারে রদবদল

মির্জা ফখরুল হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, মন্ত্রিসভায় আসতে পারে রদবদল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা প্রায় নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও রদবদল আসতে পারে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দল ও সংসদ সদস্য পদ ছাড়তে হবে। এ কারণে বিএনপির চেয়ারম্যানের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ ‘মহাসচিব’ পদে কে আসছেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

দলটির নির্ভরযোগ্য সূত্রমতে, দলের জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিংবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল

মির্জা ফখরুল দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল কিংবা দপ্তর পুনর্বণ্টন নিয়ে বিএনপি এবং সরকারের অভ্যন্তরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা সমীকরণ।

যে চিত্র দাঁড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সম্ভাবনার বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও শোনা যাচ্ছে।

সূত্রমতে, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে অন্দরের আলোচনায়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্রে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ে আসতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আর টেকনোক্র্যাট কোটায় সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে রুহুল কবির রিজভীকে।

এছাড়া, দপ্তর বদল হয়ে অন্য একটি মন্ত্রণালয়ের মন্ত্রী যেতে পারেন পানিসম্পদের দায়িত্বে। আরেক মন্ত্রী নিজের বর্তমান মন্ত্রণালয় থেকে যেতে পারেন খালি হওয়া সেই মন্ত্রণালয়ে।

এদিকে, নতুন করে দুই-তিন জনের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে, দপ্তর পুনর্বণ্টন এবং মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার এই আলোচনা এখনো সম্ভাব্য। বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তাদের প্রার্থী দিতে পারে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পদ শূন্য হলে বিধান অনুযায়ী সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


মির্জা ফখরুল হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, মন্ত্রিসভায় আসতে পারে রদবদল

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা প্রায় নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায়ও রদবদল আসতে পারে।মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দল ও সংসদ সদস্য পদ ছাড়তে হবে। এ কারণে বিএনপির চেয়ারম্যানের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ ‘মহাসচিব’ পদে কে আসছেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।দলটির নির্ভরযোগ্য সূত্রমতে, দলের জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কিংবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলমির্জা ফখরুল দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল কিংবা দপ্তর পুনর্বণ্টন নিয়ে বিএনপি এবং সরকারের অভ্যন্তরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা সমীকরণ।যে চিত্র দাঁড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সম্ভাবনার বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও শোনা যাচ্ছে।সূত্রমতে, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে অন্দরের আলোচনায়।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্রে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ে আসতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। আর টেকনোক্র্যাট কোটায় সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে রুহুল কবির রিজভীকে।এছাড়া, দপ্তর বদল হয়ে অন্য একটি মন্ত্রণালয়ের মন্ত্রী যেতে পারেন পানিসম্পদের দায়িত্বে। আরেক মন্ত্রী নিজের বর্তমান মন্ত্রণালয় থেকে যেতে পারেন খালি হওয়া সেই মন্ত্রণালয়ে।এদিকে, নতুন করে দুই-তিন জনের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে, দপ্তর পুনর্বণ্টন এবং মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার এই আলোচনা এখনো সম্ভাব্য। বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তাদের প্রার্থী দিতে পারে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পদ শূন্য হলে বিধান অনুযায়ী সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা